প্রায় দুই যুগ ধরে হজ সেবায় অনন্য অবদান রাখছেন রাজশাহী হজ ও উমরা গ্রুপের চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান। বায়তুল্লাহর মেহমানদের মানসম্মত সেবা দিয়ে বহুবার তিনি প্রশংসায় ভেসেছেন। আমরা অভিজ্ঞ এই মুআল্লিম ও এজেন্সি মালিকের মুখোমুখি হয়েছিলাম। হজ সেবাকে আরো উন্নত করণ, হাজীদের ভোগান্তি কমিয়ে আনার উপায় ও সাম্প্রতিক সময়ে হজের খরচ বেড়ে যাওয়ার কারণসহ নানা বিষয়ে কথা হয়ে তার সঙ্গে। তাছাড়া কথোপকথনে উঠে এসেছে পর্যটনে সম্ভাবনাময় বাংলাদেশের ট্যুরিজমের কথা। সাক্ষাতকারটি আওয়ার ইসলাম পাঠকের জন্য তুলে ধরা হচ্ছে। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন আওয়ার ইসলাম বার্তাসম্পাদক কাউসার লাবীব
হজের সেবার সঙ্গে কীভাবে আপনার যুক্ত হওয়া?
লেখাপড়া শেষ করার পর আমি পূর্ব হাজীপাড়ায় একটি মসজিদে খেদমত নিই। সেখানে থাকাকালীন ১৯৯৭ সালে হজে যাওয়ার ইচ্ছে করি। তখন আমার পুরো খরচ আব্বু বহন করছিলেন। আমার হজে যাওয়ার কথা শুনে মুহিব্বিন মুসল্লিদের প্রায় ৬জন আমার সঙ্গে হজে যাবেন বলে জানান। তাদের নিয়ে হজে যাই। উস্তাদদের কাছ থেকে শুনেছিলাম, প্রথম কাবা দর্শনের সময় যে দোয়া করা হয় তা কবুল হয়। আমি কাবা শরীফ দেখে দোয়া করেছিলাম, আল্লাহ যেন আমাকে বারবার এখানে আসার তাওফিক দেন। আমার দোয়া মনে হয় কবুল হয়েছিল। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি ২৫ বার হজ করেছি। অসংখ্য বার গিয়েছি মক্কা-মদিনায়। সেবা দিয়ে যাচ্ছি বায়তুল্লাহর মেহমানদের।
হাজীদের সেবার মান বাড়াতে রাজশাহী হজ ও উমরা গ্রুপ কীভাবে কাজ করে থাকে?
সেই ২০০৩ সাল থেকে রাজশাহী হজ ও উমরা গ্রুপ হাজীদের সেবায় কাজ করে যাচ্ছে। আমরা সেবা দেয়ার সময় হাজীদের খেদমতের নিয়তে কাজ করে থাকি। ভাবি, হাজীদের খেদমতের সুযোগ যে পেয়েছি এটাই সৌভাগ্য। এরপর যদি দুনিয়াবি আর্থিক কোনো লাভ হয় সেটা ভিন্ন বিষয়। তবে আর্থিক লাভের জন্য কখনো হাজীদের সেবায় কমতি আনি না। এর জন্য দেখা যায় দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামায়ে কেরাম আমাদের ওপর আস্থা রাখেন। রাজধানীর শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লি জনাব মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমানসহ দ্বীনের অনেক মুহিব্বিনরà¦