শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ডিএমপিতে ৩ থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানা উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানীতে নতুন ওসি দেওয়া হয়েছে।

ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী আবুল কালামকে উত্তরখান থানার ওসি, কামরাঙ্গীচর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে কামরাঙ্গীচর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে কামরাঙ্গীচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে, উত্তরখান থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে ও বনানী থানার ওসি মোহাম্মদ নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়েছে।

গতকাল (সোমবার) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন ও বদলি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ