শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রাশিয়ার মস্কোতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার মস্কোতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ নিহত হয়েছেন ছয়জন। আহত হয়েছেন আরও নয়জন।

মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর- বার্তা সংস্থা তাস ও রয়টার্সের।

বার্তা আদানপ্রদানের মাধ্যম টেলিগ্রামে মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের ঘটনায় ২০০ জনকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই ভবনে একটি হোটেল রয়েছে। মধ্যরাতের আগে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে রুমে রুমে গিয়ে দেখা হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি টেলিগ্রামে বলেছে, ভবনের পঞ্চম তলায় এই আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তারা মামলা করেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ