উসমান বিন আ.আলিম।।
আরবি মাস হিসেবে এই মাসের নাম শাবান মাস। শাবান আরবি শব্দ, যার অর্থ বিস্তৃত। অর্থাৎ এই মাসে আল্লাহ তায়ালার রহমত চারিদিকে ছড়িয়ে পড়ে। এ মাস রহমতের মাস,পৃথিবীবাসীর উপর আল্লাহ তায়া’লা নিজ রহমত বিস্তার করে দেন। এ কারণে এ মাসের নাম রাখা হয়েছে শাবান মাস করে।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের নাম এজন্য শাবান করে রাখা হয়েছে যে, এতে রমাযানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়।
আর রমাজানকে এজন্য রমাজান করে নামকরণ করা হয়েছে, এটা গুনাহকে জ্বালিয়ে দেয়। শাবান মাসের ফজিলত অন্যতম। এই মাসের ফজিলত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি হাদীস থেকে স্পষ্ট হয়।
১.হযরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন, রজবের ফজিলত সমস্ত মাসের উপর এমন, যেমন কুরআনের ফজিলত সমস্ত কালাম এর উপর। আর শাবানের ফজিলত সমস্ত মাসের উপর এমন, যেমন আমার ফজিলত সমস্ত নবীদের উপর। আর রমাজানের ফজিলত সমস্ত মাসের উপর এমনা,যেমন আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকের উপর।
২.হযরত উসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের ইরশাদ করেছেন, শাবান আমার মাস আর রমাজান আল্লাহর মাস। (শোয়াবুল ঈমান৩৮১৩)
এটা নিয়ম, বড়ো বড়ো বাদশার নিজস্ব জিনিসের সম্মান অন্যরকম। এভাবে এখানেও, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড়ো এবং সম্মানিত মানুষ, তাই যখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,শা'বান আমার মাস, তাহলে বুঝা গেলো শা'বান মাসের ফজিলত কেমন। এভাবে রমাজানের ফজিলত অন্যতম, এজন্যই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রমাজান আল্লাহর মাস।
তাই এতো ফজিলত পূর্ণ শা'বান মাসে একজন মোমেনের জন্য করণীয় কী? আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রা. এমাসে কী করতেন, কীভাবে কাটাতেন।তা আমাদের জন্য জানার বিষয়।
তো আমরা হাদীসে ও সালাফীদের দেখতে পাই, এ-মাসের আমল তারা কী করতেন। নিচে তা আলোচনা করা হলো।
১.বেশি বেশি রোজা রাখা। হজরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! শাবান মাসে আপনাকে যত রোজা রাখতে দেখি, অন্য মাসে এতো পরিমাণ রোজা রাখতে দেখিনি। অর্থাৎ আপনি কেন এ মাসে এতবেশি রোজা