শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৫৫ বছর বয়সে বেফাক পরীক্ষায় অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন রেজাউল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ৫৫ বছর বয়সে বেফাক পরীক্ষায় অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচড়ন সৃষ্টি করেছেন মুহাম্মদ রেজাউল আমিন। এই বয়সে তার আলেম হওয়ার অভিপ্রায়কে স্বাগত জানিয়েছে অনেকেই।

মুহাম্মাদ রেজাউল আমিন আন নূর ইসলামিয়া নৈশ মাদরাসার শিক্ষার্থী। পিতা আ. মজিদের ঘরে তিনি ১৯৬৮ সালে জন্ম গ্রহণ করেন। কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় তিনি  সানাবিয়া উলইয়া’র পরীক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আজিজিয়া।

জানা যায়, তিনি দুই হাফেজ আলেম সন্তানের পিতা। একটি কোম্পানির চাকুরী ছেড়ে সম্পূর্ণ অবসর হয়ে এখন একাগ্রচিত্তে ইলম অর্জন করছেন।

প্রসঙ্গত, বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা। এতে অংশ নেয় মাদরাসার বালিক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। বুধবার থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে শুক্রবারসহ ৮দিন ব্যাপী। পরীক্ষা চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে আজ (২৪ মার্চ) শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১১টায়।

এবারের বেফাক পরীক্ষায় অংশ গ্রহণ করছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদ্রাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি। দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত হবে। এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩,৫৬০ জন।

এর আগে ২০২২ সালে বেফাক বোর্ডের আওতায় অনুষ্ঠিত ছয় স্তরের পরীক্ষায় মোট অংশ নেয় দুই লাখ ২৫ হাজার ৬৩১ জন। এর মধ্যে ছাত্র ছিল এক লাখ তিন হাজার ৪৯২ এবং ছাত্রী ছিল এক লাখ পাঁচ হাজার ৫০২ জন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ