বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০১৮ সালের নির্বাচনের সীমানার ৬টি আসনে পরিবর্তন এনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত করা হয়েছে। আজই গেজেট হতে পারে।

২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হবে। এর আগেই ৩০০ আসনের সীমানা পুননির্ধারণের পরিকল্পনা ছিল ইসির। ইসির রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে।

অন্যদিকে, সীমানা পুননির্ধারণ আইন অনুযায়ী, ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে সর্বশেষ জনশুমারি প্রতিবেদনের জনসংখ্যার যতদূর সম্ভব ‘বাস্তব বণ্টনের’ ভিত্তিতে সীমানা নির্ধারণ করতে হবে।

এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য ৩০০ নির্বাচনী এলাকার খসড়া তালিকা প্রণয়ন করতে হবে। পুনর্বিন্যাস করা এসব খসড়া সীমানা ইসি অনুমোদন দেওয়ার পর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

এরপর খসড়া সীমানার উপর দাবি-আপত্তি-সুপারিশ চাওয়া হবে। শুনানির মাধ্যমে দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩০০ নির্বাচনী এলাকার নতুন সীমানা চূড়ান্ত করা হবে এবং এরপর তা গ্রেজেট আকারে প্রকাশ করবে ইসি।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫টি আসনের সীমানায় পরিবর্তন এনেছিল ইসি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ