শাহিনুর মিয়া।।
কুরআন ও সুন্নাহ’য় “গাছ” শব্দটি এটির সকল উৎপত্তিগত অর্থসহ বহুবার উল্লিখিত হয়েছে। এছাড়াও পবিত্র কুরআনে ভিন্ন ভিন্ন জায়গায় ফলমূল, লতাপাতা ও শেকড় নিয়ে আলোচনা এসেছে। কুরআন-হাদীসের অনেক স্থানে বিভিন্ন গাছপালা ও উদ্ভিদের নাম উল্লেখ করা হয়েছে। যেমন- ডুমুর গাছ, জলপাই গাছ, ডালিম গাছ, আঙুর গাছ, খেজুর গাছ, লাউ গাছ, ঝাউগাছ, আদা, কর্পুর ইত্যাদি।
১. মান্না (কুরআনের আয়াত ৩): বর্তমানে ব্যাঙের ছাতার মত দেখতে বিশেষ এক ধরনের উদ্ভিদ বাজারে পাওয়া যাচ্ছে যা অর্থেরে বিনিময়ে কেনা-বেচা হয়। যাকে আজকের যূগে আমরা মাশরুম বলে জানি। ‘মান্না ব্যাঙের ছাতার অন্তর্গত এবং ওর পানি চোখের রোগের মহাঔষধ।
ইমাম তিরমিযী একে হাসান বলেছেন, জামেউত তিরমিযীতে এসেছে যেঃ আজওয়াহ নামক মদীনার এক ধরনের খেজুর হল জান্নাতী খাদ্য ও বিষক্রিয়া নষ্টকারী এবং ব্যাঙের ছাতা মান্না এর অন্তর্গত ও চোখের রোগে আরোগ্যদানকারী। তিরমিযী: ৬:২৩৩, ২৩৫।
২. খেজুর (কুরআনের আয়াত ২০): খেজুর অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল। যা ফ্রুকটোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধ। এটা রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিষেধকও রয়েছে এতে। নিয়মিত খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একাধিক বর্ণনায় খেজুর খাওয়ার উপকারিতার কথা উঠে এসেছে।
আয়েশা রা. থেকে বর্ণিত হাদিসে রাসুল সা. বলেন, ‘মদিনার উচ্চভূমিতে উৎপন্ন আজওয়া খেজুরের মধ্যে রোগের নিরাময় রয়েছে। আর প্রথম ভোরে তা আহার করা বিষের প্রতিষেধক।’ (মুসলিম: ৫১৬৮; সিলসিলাতুস সহিহাহ: ৩৫৩৯)
হজরত সাদ রা. বলেন, ‘আমি রাসুলুল্লাহ সা. বলতে শুনেছি, ‘যে ব্যক্তি ভোরে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও যাদু-টোনা তার ক্ষতি করতে পারবে না।’ (বুখারি: ৫৪৪৫; মুসলিম: ২০৪৭-১৫৫; আবু দাউদ: ৩৮৭৬
৩. জয়তুন (কুরআনের আয়াত ৭): জয়তুন ছিল মহানবী সা. এর প্রিয় ফল। এর তেল শরীরের জন্য বেশ উপকারি। রাসুল সা. নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও জয়তুনের তেল ব্যবহারের তাগিদ দিতেন।
হজরত ওমর ইবনে খাত্তাব রা. বলেন, রাসুল সা. ইরশাদ করেছেন, ‘তোমরা (জয়তুনের) তেল খাও এবং তা শরীরে মালিশ করো। কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। (তিরমিজি, হাদিস: ১৮৫১)
৪. ডালিম (কুরআনের আয়াত ৩):জান্নাতি ফল ডালিম; যে ফলের নাম পবিত্র কোরআà