রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করেন।

নতুন দূতাবাসের উদ্বোধন এবং বাণিজ্য ও সাংস্কৃতিক বন্ধন আরো গভীর করতে তিন দিনের সফরে গতকাল সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে দূতাবাস উদ্বোধনের পর সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ওই বৈঠক শেষে দুই দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি এবং ফুটবল নিয়ে সহযোগিতার বিষয়ে দুটি চুক্তি সই হয়েছে। এছাড়া উভয় পক্ষ দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাসংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার আর্জেন্টিনার পর সান্তিয়াগো ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। একই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। আজ বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন। এর বাইরে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক করবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ