শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে আন্তঃনগরে এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তী সময়ে এটি বিস্তৃত করা হবে।’

আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘‘টিকিট যার, ভ্রমণ তার’- এ স্লোগানে যাত্রীরা যেন কিছু সুবিধা পেতে পারে এবং টিকিটপ্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো পাওয়া যেত, আমরা নিজেরাও বিভিন্ন সময় তা সমাধানের চেষ্টা করেছি। বিনা টিকিটেও ভ্রমণ করেছে। টিকিট পাওয়া যেন আরও সহজলভ্য করা যায়। কোনো রকম অভিযোগ ছাড়াই যাত্রীদের সেবা পৌঁছে দেওয়া যেতে পারে সেই চেষ্টা করছি এবং এটিই শেষ নয়।’

টিকিট সংগ্রহ ও ফেরত দেওয়ার বিষয়ে নুরুল ইসলাম সুজন বলেন, ‘অনলাইনে যে কোনো জায়গা থেকে যাত্রী টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন, কাউন্টারে আসতে হবে না। গত ১৫ দিনে চার লাখ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।’

তিনি বলেন, ‘৫০ শতাংশ অনলাইনে এবং ৫০ শতাংশ কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। কিন্তু কোনোক্রমে রেজিস্ট্রেশন ছাড়া টিকিট পাওয়া যাবে না। আগে টিকিট হলেই একজন যাত্রী ভ্রমণ করতে পারতেন, এখন আপনার টিকিটে আপনাকে ভ্রমণ করতে হবে। টিকিট থাকলেই ভ্রমণ করা যাবে না। এর আগে সুযোগ ছিল পাঁচটা বা দশটা টিকিট কেটে কালোবাজারি করে বিক্রি করা যেত। অন্যের টিকিট নিয়েই অনেকে ভ্রমণ করতে পারতেন। এখন সেটা পারবেন না। আর বিনা টিকিটে কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রেলমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের শিক্ষা ও আইটি জ্ঞান কম থাকায় শতভাগ সফলতা আসতে বিলম্ব হতে পারে। যাত্রীদের সুযোগ-সুবিধার লক্ষ্য ও সহজলভ্য করার উদ্দেশে এ পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে,’।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ