বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

ওমরা পালন করতে যাচ্ছেন ইমরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা পালন করতে যাচ্ছেন সদ্য সমাপ্ত বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। আজ বৃহস্পতিবার ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন ইমরুল।

ওমরাহ করতে যাওয়া প্রসঙ্গে ইমরুল জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইট। তাই সকালেই দলবদল শেষ করলাম। সবাই দোয়া করবেন।’

আজ ২ মার্চ শুরু হয়েছে ঢাকাই ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল। তবে গতরাতেই জানা গেছে, প্রথমদিন নামমাত্র দলবদলে অংশ নেবে মোহামেডান। সেই কথা অনুসারে তাই হয়েছে।

ইমরুলকে শুধু আজ দলে নিয়েছে মোহামেডান। এরপরে আজ বৃহস্পতিবার দলের শিবিরে যোগ দিয়েছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত এ ওপেনার। শেখ জামাল থেকে এ দলের যুক্ত হওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ইমরুল।

তিনি বলেন, ‘আমি এক যুগের বেশি সময় পর মোহামেডানে ফিরলাম। সম্ভবত ২০০৯-২০১০ এর দিকে মোহামেডানে দুই মৌসুম খেলেছি। দীর্ঘদিন পর আবার এ ঐতিহ্যবাহী দলে ফিরতে পেরে ভালো লাগছে। প্রিমিয়ার লিগে সামর্থ্যের সেরাটা উপহার দিতে চাই।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ