রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি : জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

তিনি বলেন, আমাদের সব জায়গায় লোক আছে। জাতীয় নির্বাচনে একক প্রার্থী দিয়ে নির্বাচনের লক্ষ্যে রাজনীতি ও সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উম্মুক্ত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, অনেক স্থানেই সু-চিকিৎসা পাচ্ছে মানুষ। কিন্তু সেটি অনেক দরিদ্র মানুষের জন্য ব্যয়বহুল। হাসপাতালে যে চিকিৎসা সাধারণ মানুষকে দেওয়ার কথা সেটিও তারা পাচ্ছে না। এটি আমাদের জন্য দুর্ভাগ্য।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলীর সভাপতিত্বে সভায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হকসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে তিন দিনের সফরে লালমনিরহাটে আসেন জি এম কাদের। লালমনিরহাটের নেতাকর্মীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ