সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় অপরাধ সংঘটিত হচ্ছে: পীর সাহেব চরমোনাই রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা জামায়াত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন প্রকৌশলী ‘কাদিয়ানিদের সম্মেলনে ইহুদিদের ঢল বিশ্ব মুসলিমের জন্য গুরুতর সংকেত’ মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ জাতীয় প্রেক্ষাপটে কওমি ধারা: বিভেদ পেরিয়ে ঐক্যের পথে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

দুই ঘণ্টা পর বনানীতে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনায় রাজধানীর সৈনিক ক্লাব-বনানী সড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টার দিকে সড়কে যান চলাচল সচল করে পুলিশ।

এর আগে সকাল পৌনে ৮টার দিকে বাসের ধাক্কায় শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা।

আ. আহাদ বলেন, ‘সকালে একটি বাসের ধাক্কায় তৈরি পোশাক প্রস্তুত কারখানা অ্যাপারেল ইন্ডাট্রিজ লিমিটেডের এক নারী কর্মী আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

জানা গেছে,সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় নুরুন নাহার বাসের ধাক্কায় আহত হন। বাস তাকে টেনে নিয়ে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত নিয়ে যায়। আহত অবস্থায় তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ