শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

টায়ার ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কলকাতা থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঢাকায় অবতরণের সময় একটি চাকার টায়ার ফেটে যায়। আজ সোমবার সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি জানান, আজ ৯টা ১৯ মিনিটে কলকাতা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ঢাকা-কলকাতা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৯২ ফ্লাইটটি ঢাকায় ফিরছিল। উড়োজাহাজটির পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে।

মোহাম্মদ কামরুল ইসলাম জানান, টায়ার ফেটে গেলেও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ১০টা ৩ মিনিটে ৭২ জন যাত্রী নিয়ে নিরাপদে বিমানটি অবতরণ করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ