শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ২ হাজার বসতঘর ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে প্রায় ২ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে আংশিক পুড়েছে ১০ ও ১২ নম্বর ক্যাম্প।

সোমবার (৬ মার্চ) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, রোববার বিকেলে প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, প্রায় ২ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। তার মধ্যে ৩৫টি মসজিদ ও মাদরাসা রয়েছে।

তিনি আরও জানান, হাসপাতাল ও হেলথ সেন্টারসহ ১৫টি প্রতিষ্ঠান পুড়েছে। কিভাবে আগুনের ঘটনা ঘটছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে কেউ আগুন লাগিয়েছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, রোববার বিকেলে বালুখালী ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেলেও সত্যতা নিশ্চিত করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাহাড়ের ঢালুতে ঘরবাড়ি ও পাহাড়ি চিপা গলি হওয়ায় কাজ করতে বেগ পেতে হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোববার বিকেলে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে আগুন লাগে। এ সময় আগুন আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্যমতে, আগুনে প্রায় ২ হাজারের বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ