সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় অপরাধ সংঘটিত হচ্ছে: পীর সাহেব চরমোনাই রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা জামায়াত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন প্রকৌশলী ‘কাদিয়ানিদের সম্মেলনে ইহুদিদের ঢল বিশ্ব মুসলিমের জন্য গুরুতর সংকেত’ মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ জাতীয় প্রেক্ষাপটে কওমি ধারা: বিভেদ পেরিয়ে ঐক্যের পথে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

স্বাধীনতাবিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫১ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে রাজনীতি করে। তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। যারা দেশকে পাকিস্তানি ভাবধারা নিয়ে যেতে চায়, যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শপথ নিতে হবে।

মঙ্গলবার ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের এ দিনের কালজয়ী ভাষণে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিল। বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আরও বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। শত্রুর মোকাবিলা করতে হবে। এই বক্তব্যের মাধ্যমে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি পেয়েছে। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু ৭ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। তিনি এমনভাবে ঘোষণা করেছিলেন, পাকিস্তানিরা তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে ঘোষণা দিতে পারেননি। তার এই বক্তব্যে পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকা থেকে রিপোর্ট দিয়েছিল যে, চতুর শেখ মুজিব এমনভাবে স্বাধীনতার ঘোষণা করেছে, আমাদের চেয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই।

-এসআর