বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

বয়স্ক ওমরা যাত্রীদের জন্য ইলেক্ট্রিক গাড়ির ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহ পালনকারীদের জন্য প্রায় ৯ হাজার ইলেক্ট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। ওমরা পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সময় এই ওমরাকারীরা যাতে সমস্যার সম্মুখীন না হন, সেজন্য এই পদেক্ষপ নিয়েছে দেশটি।

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক এবং শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাপালনকারী ও দর্শনার্থীদের চলাচলের সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করেছে।

কর্তৃপক্ষ বলেছে, বয়স্ক ‍ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ২৪ ঘণ্টা ইলেক্ট্রিক গাড়ি সরবরাহ করা হবে। চলাচলে সমস্যা রয়েছে এমন লোকজনের ওমরার প্রয়োজনীয় আচার সহজে সম্পাদন করতে সহায়তা করবে এই পদক্ষেপ।

অ্যারাবিয়ান বিজনেস বলছে, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ব্যবহারের জন্য ৯ হাজারের বেশি ইলেক্ট্রিক গাড়ি রয়েছে। তানাকল (পরিবহন) নামের একটি অ্যাপের মাধ্যমে এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও অ্যাপটি দিয়ে টিকিটও কেনা যাবে। আর অ্যাপটি ব্যবহারের ফলে গাড়ির বিতরণ ও টিকিট বিক্রির স্থানের ভিড়ও এড়ানো যাবে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) বলেছে, পবিত্র দুই মসজিদে মানুষের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্মার্ট অ্যাপ ও রোবটের মতো উচ্চ-প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে কর্তৃপক্ষ।

গত কয়েক মাসে ওমরা পালনকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে পর্যটক ভিসায় সৌদিতে গিয়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরা পালনের সুবিধাও চালু করেছে দেশটি। এমনকি হযরত মুহাম্মদ সা. এর রওজা জিয়ারতও করতে পারবেন পর্যটকরা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ