শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

কয়েক সেকেন্ডে দিল্লিতে ধসে পড়ল ৪ তলা ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে কয়েকটি বিস্ফোরণের ঘটনায় যখন তোলপাড় চলছে তখন ভারতের দিল্লিতে একটি চারতলা ভবন ধসে পড়ে। অবশ্য এতে হতাহতের ঘটনা না ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, ভারতের নয়াদিল্লিতে একটি চারতলা পরিত্যক্ত ভবন হঠাৎ করে ধসে পড়েছে। গতকাল বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর ভজনপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যেই এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ বলেছে, গতকাল বুধবার বিকেল ৩টায় জরুরি ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের চার জন কর্মী তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হন এবং উদ্ধারকাজ শুরু করেন।

ভবনটির ধ্বংসস্তূপে কী পরিমাণ মানুষ আটকা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

উত্তরপূর্ব দিল্লির সাই বাবা মন্দিরের সন্নিকটের এ ভবনটির মালিকের নাম আরিফ মালিক বলে জানা গেছে। ২০ বছর আগে তৈরি ভবনটি কিছুদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

এর আগে গত ১ মার্চ উত্তর দিল্লির রোশনারা রোডে চারতলা একটি ভবনে আগুন ধরে যায়। পরে ভবনটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ