রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জেলা পর্যায়ে হজযাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সঠিকভাবে হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। সেই লক্ষ্যে হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি জানান, দেশে সরকারি-বেসরকারি সব হজযাত্রীকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। শুধু ঢাকা নয়, জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরির মাধ্যমে দেশের সব হজযাত্রীকে নির্ধারিত সময়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর আশকোনায় আয়োজিত ২০২৩ সালে নিবন্ধিত হজযাত্রীদের জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

মো. ফরিদুল হক খান বলেন, হজযাত্রীরা আল্লাহর ঘরের মেহমান। বাংলাদেশ হতে গমনকারী অধিকাংশ হজযাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালন করেন। তাই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হলে জীবনের একবার মাত্র ফরজ এ ইবাদত সঠিকভাবে পালন করা যাবে।

তিনি বলেন, হজের আমল ও নিয়ম-কানুন সম্পর্কে সম্মক ধারণা দিতে হবে। একইসঙ্গে বাংলাদেশ পর্ব, সৌদি আরব পর্ব, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফায় করণীয়, বিমানে যাতায়াত ও সুস্থতার জন্য করণীয় বিষয়ে ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে হজ যাত্রীদের সফল ও সুন্দরভাবে হজ পালনে যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফরিদুল হক খান বলেন, পবিত্র হজের সঠিক নিয়মে পালনের জন্য দৈহিক, মানসিক, আর্থিক ও আত্মিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক। হজের সফরে হজযাত্রীদের পদ, পদবী ও সামাজিক মর্যাদার চিন্তা পরিহার করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সপে দিতে হবে। আত্মত্যাগের মহান আদর্শ পবিত্র হজের অন্যতম লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের কল্যাণে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের উদ্যোগে হজ গাইড ও হজযাত্রীদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একইভাবে প্রশাসনিক দল, স্বাস্থ্যসেবা দানকারী দলের সদস্য ও হজ ব্যবস্থাপনায় যুক্ত প্রতিটি ব্যক্তিকে দক্ষ ও প্রশিক্ষিত হয়ে হজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ