শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলের বাইরে আছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলের বাইরে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল। তিনি বলেন, খালেদা জিয়ার দণ্ড শেষ হয়নি। মানবিক কারণে তিনি জেলের বাইরে রয়েছেন। তবে তিনি রাজনীতি ও নির্বাচন করতে পারবেন কি না সে সিদ্ধান্ত নেবেন আদালত।

শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন। আর বিএনপিকে দেশের টাকা লুটপাট করে। এ কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

ডাকসুর নিয়মিত নির্বাচনে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ঢাবি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। তাই ডাকসু নির্বাচনের দায়িত্বও তাদের। এখানে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই। নিয়মিত নির্বাচন করতে না পারাটা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোনো রাজনৈতিক বিষয় নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। অ্যালামনাইয়ের চরিত্র অরাজনৈতিক হওয়া উচিত। এসব প্রোগ্রামকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। হলের প্রাক্তন আবাসিক ছাত্র এসব অনুষ্ঠানে আসবে। সবাই আড্ডা দেবে, এক সঙ্গে খাবে, পুরোনো দিনের স্মৃতিচারণ করবে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধনের পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ