শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

১৮ মার্চ সব মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সব মহানগরে আগামী ১৮ মার্চ সমাবেশ করবে বিএনপি। আজ শনিবার (১১ মার্চ) রাজধানীর বাড্ডায় মানববন্ধন কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দিয়েছেন।

রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার অতীতের মতো একই কায়দায় নির্বাচনে করতে চায়।

মির্জা ফখরুল বলেন, হাসিনা সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। মানুষকে বোকা বানিয়ে নির্বাচন করতে চাইলে জনগণ উত্তাল তরঙ্গের মতো সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।

সম্প্রতি ঘটা বিস্ফোরণ সহ সব ঘটনার দায় সরকারের বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এসময়, আগামী ১৮ মার্চ সকল মহানগরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

রাজধানীতে যাত্রাবাড়ী থেকে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি শুরু করেছে বিএনপি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে দলটি আজ এ মানববন্ধন করছে। বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধন চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। আজকের মানববন্ধন কর্মসূচিও একযোগে পালন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। রাজধানীর পাশাপাশি সারা দেশের সব জেলা ও মহানগরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন চলছে।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ