রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তেজকুনি পাড়ায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে, আগুনের কারণ ও হতাহতের খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

রাত সোয়া ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ।

তিনি বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করে। আরও পাঁচ-সাতটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।’

কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা সম্ভব হয়নি জানিয়ে রাশেদ বিন খালেদ বলেন, ‘কোনো হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনও জানতে পারেনি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ