শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোর জেলার বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর এলাকায় রাজশাহীগামী হানিফ পরিবহন ও সিরাজগঞ্জগামী রত্না পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনগন, পুলিশ ও ফায়ার সসার্ভিস আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত অজ্ঞাত (৬০)। ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি রত্না পরিবহনের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন এবং নাটোর থেকে ছেড়ে যাওয়া রত্না পরিবহন মানিকপুর এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের অন্তত ২১জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজকে মৃত ঘোষনা করেন।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানা বলেন, হানিফ পরিবহনের বাস অপর একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষ হয়। বাস দুইটি জব্দ করা হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ