সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

যে কারণে কাঁচা আম খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আম কাঁচা অথবা পাকা যেভাবেই খাওয়া হোক তা  আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে অনেক ক্ষেত্রে পাকা আমের চেয়ে কাঁচা আমের গুণ আরও বেশি। গ্রীষ্মের তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি পেতে আমের শরবত খেতে পছন্দ করেন অনেকেই। সরাসরি কিংবা চাটনিতে দিয়েও কাঁচা আম খান অনেকেই।

জেনে নিন কাঁচা আমের কিছু উপকারিতা:

১. কাঁচা আম ক্যারোটিন ও ভিটামিন এ সমৃদ্ধ। যা চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, রাতকানা রোগের হাত থেকে রক্ষা করে এবং চোখ ভালো রাখে।
২. আমে রয়েছে ভিটামিন ‘বি’ কমপ্লেক্স। এই ভিটামিন শরীরের মাঝগুলোতে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। শরীরকে রাখে সতেজ। ঘুম আসতে সাহায্য করে।
৩. আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। পাকা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিন সি-এর পরিমাণ বেশি।
৪. আমে খনিজ লবণের উপস্থিতিও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। দাঁত, নখ, চুল, মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে ও হজম শক্তি বৃদ্ধি পায়।
৫. প্রতিদিন আম খেলে দেহের ক্ষয় রোধ হয় ও ঘূলতা কমিয়ে শারীরিক গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে।
৬. আম খেলে স্থূলকায় ব্যক্তিদের রক্তে শর্করার পরিমাণ হ্রাস পায় এবং দেহে প্রদাহ কমাতে সাহায্য করে।
৭. ত্বকের যত্নেও আম অনেক উপকারি। আম খেলে লোমের গোড়া পরিষ্কার হয়। ফলে ব্ৰণ থেকে মুক্তি পাওয়া যায় এবং ত্বক উজ্বল করে।
৮. কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তস্বল্পতা সমস্যা দূর হয়। এছাড়াও কাঁচা আম দৃষ্টি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। দাঁতের রোগ প্রতিরোধ করে। কিডনির সমস্যা প্রতিরোধসাহায্য করে। লিভার ভালো রাখে, পটাশিয়ামের অভাব পূরণকরে ও অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ