শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

এইচএসসিতে বৃত্তি পাবেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সদ্য প্রকাশিত এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে শিক্ষা মন্ত্রণালয়। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। অতি তাড়াতাড়ি এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এরইমধ্যে এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে।

আহ মঙ্গলবার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এরইমধ্যে এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে ব্যাংক হিসেব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বলতে হবে।

আগামী বৃহস্পতিবারের (১৬ মার্চ) মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশ করতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডকে বলেছে শিক্ষা অধিদপ্তর।

২০২২ সালে এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৩৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৭৯৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

এছাড়া ময়মনসিংহ বোর্ডের ৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৭০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের ১৫২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ১৯৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ১০৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯০২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৮ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

এছাড়া বরিশাল বোর্ডের ৫১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ১৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯৫৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ৮৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮২৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ৮২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮৯২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এভাবেই বৃত্তি কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ