শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টায় খাগড়াছড়ি পৌরসভার আরামবাগস্হ আইএবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে মাওলানা কাউছার আজিজী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার ছদর মাওলানা ছানাউল্লাহ।

সভায় বক্তাগণ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ, জাতি, ইসলাম ও মানুষের কল্যাণ অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের গণমানুষের আত্মা অর্জন করতে সক্ষম হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুর্নীতিমুক্ত, খোলাফায়ে রাশেদার অনুসৃত পথে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তাগ।

এ সময় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর অর্থ ও কল্যাণ সম্পাদক রবিউল হোসেন জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ