রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ম্যানচেস্টার খেলোয়াড়ের কুরআন তিলাওয়াতের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির এক খেলোয়াড়ের কুরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৫ বছর বয়সী এই খেলোয়াড়ের নাম আমির ইবরাহিমভ। ইংলিশ ক্লাবে খেলতে এসে সুরলিত কণ্ঠে তিলাওয়াত করে সবাইকে মুগ্ধ করেন দাগিস্তান বংশোদ্ভূত এই তরুণ।

আমিরের ভাই ইবরাহিম ইবরাহিমভ ইনস্টাগ্রামের এক পোস্টে ‘মাশাআল্লাহ’ লিখে তিলাওয়াতের ভিডিওটি শেয়ার দেন।

এরপর মুহূর্তেই ভিডিওটিতে ১৫ হাজারের বেশি লাইক-কমেন্ট পড়ে। তাতে দেখা যায়, আমির যুক্তরাজ্যের ট্র্যাফোর্ড সেন্টারের পাশে একটি উন্মুক্ত স্থানে পবিত্র কুরআনের সুরা ফুরকান থেকে কয়েকটি আয়াত পড়ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরের ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। ম্যানচেস্টার ইউনাইটেড সংশ্লিষ্ট বিভিন্ন পেজে তাঁর ভিডিও শেয়ার করা হয়। তাঁর সুন্দর তিলাওয়াতের প্রশংসা করেন নেটিজেনরা।

২০০৮ সালে আমির দাগিস্তানে জন্মগ্রহণ করে। সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা করে। রাশিয়ার সম্ভ্রান্ত পরিবারের এই তরুণের বড় ভাই ইবরাহিম পেশায় মিক্সড মার্শাল আর্টের যোদ্ধা এবং ছোট ভাই গাজিও অনূর্ধ্ব-১২ দলে ইউনাইটেড একাডেমিতে খেলেন।

https://twitter.com/i/status/1635773046689603607

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ