বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

আবারও ভারতে বাড়ছে করোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও ভারতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০০ করোনায় শনাক্ত হয়েছে। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানানো হয়েছে, নতুন করে ৮৪১ জনের করোনা শনাক্তের মধ্য দিয়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ৩৮৯জনে দাঁড়িয়েছে। দেশটির ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে একজনের করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বর্তমানে দেশটির কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটে নতুন করে করোনা রোগীর সংখ্যা সর্বোচ্চ। ভারতে দৈনিক গড় নতুন করোনা রোগী এক মাসে ছয় গুণ বেড়েছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২২০ কোটি ৬৪ লাখ করোনার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে, ছয় প্রদেশকে হঠাৎ করে বেড়ে যাওয়া ভাইরাল সংক্রমণ নিয়ন্ত্রণের ওপর জোর দিতে বলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ