শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

মাকে পিঠে নিয়ে পবিত্র কাবা ঘর তাওয়াফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি মাকে পিঠে নিয়ে পবিত্র কাবা ঘর তাওয়াফরত সন্তানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওমরা পালনের অংশ হিসেবে পবিত্র কাবা ঘর পদক্ষিণ করছেন এক ব্যক্তি। এ সময় মাকেও পিঠে বহন করে নিয়ে যাচ্ছেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে তাদের তাওয়াফের দৃশ্যের প্রতি নজর সবার।

শুক্রবার (১৭ মার্চ) সৌদিভিত্তিক টিভি চ্যানেল আল-ইখবারিয়াহ ভিডিওটি শেয়ারে লিখেছে, ‘মায়ের মুখের হাসি জীবনে নিয়ে আসে প্রশান্তি। পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণের নজরকাড়া দৃশ্য। উজবেকিস্তানের এক ওমরাযাত্রী মাকে পিঠে নিয়ে হাসিমুখে কাবা ঘর তাওয়াফ করছেন।’

ভিডিওতে আরও দেখা যায়, পবিত্র কাবা ঘরের চারপাশ পদক্ষিণ করছেন ওমরাযাত্রীরা। বিভিন্ন দেশ থেকে আগত সবার গায়ে রয়েছে ইহরামের সাদা কাপড়। ভিড়ের মধ্যে মাকে পিঠে নিয়ে সেই ওমরাযাত্রীকেও তাওয়াফ করতে দেখা যায়।

ইসলাম মা-বাবার সঙ্গে সর্বোত্তম সদাচারের নির্দেশ দিয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে মায়ের নির্দেশনা পালনে বিশেষ তাগিদ রয়েছে। বিশেষত বাবা-মা বয়োবৃদ্ধ হলে তাদের সেবা ও শুশ্রূষার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কথা বলা হয়েছে।

কুরআনে ইরশাদ হয়েছে, ‘তোমার রব আদেশ দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং বাবা-মায়ের প্রতি সদ্ব্যবহার করতে, তাদের একজন বা উভয়ে তোমার কাছে বার্ধক্যে উপনীত হলে তাদেরকে (অবজ্ঞা করে) ‘উফ’ শব্দও বলবে না, তাদেরকে ধমক দেবে না এবং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ২৩)

https://twitter.com/i/status/1636649298287894531

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ