শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রমজান উপলক্ষে লন্ডনে বর্ণিল সাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে এ সপ্তাহের শেষ নাগাদ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাসের মহান বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন সাজে সেজেছে লন্ডনের ওয়েস্ট এন্ড। শহর কর্তৃপক্ষের সহায়তায় এমন বর্ণিল আলোকসজ্জার উদ্যোগ নিয়েছে লন্ডনের শিক্ষা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশন।

মিডল ইস্ট মনিটর সূত্রে জানা যায়, লন্ডনের কভেন্ট্রি শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযুক্ত করেছে। এসব সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ, তারা ও ফানুস দিয়ে তৈরি করা হয় আলোকসজ্জা। তাতে ‘হ্যাপি রমজান’ লিখে স্বাগত জানানো হয়। সাধারণত রমজান মাসে মিসরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের বর্ণি সাজসজ্জা দেখা গেলেও এবার লন্ডনেও তা দেখা গেল।

শুক্রবার (১৭ মার্চ) এক টুইট বার্তায় পিকাডিলি সার্কাসে বর্ণিল ঝাড়বাতির ছবি প্রকাশ করে আজিজ ফাউন্ডেশন। আয়েশা দিসাইয়ের তৈরি এই আলোকসজ্জার ছবির ক্যাপশনে ক্যাপশনে লেখা হয়, ‘পিকাডিলি সার্কাসে রমজান ঘিরে সুন্দর আলোকসজ্জার উদ্যোগে স্পন্সর করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে সবাই স্থানটি পরিদর্শনে করবে এবং সংহতি উদ্যোগ উদযাপনে অংশ নেবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজানকে ঘিরে লন্ডনের সাজসজ্জার এবারই প্রথম বলে বলেছেন সবাই। তাই এমন উদ্যোগের প্রশংসা করে ছবিগুলো শেয়ার করছেন এবং রমজানের শুভেচ্ছা জনাচ্ছেন। এমন উৎসবমুখর পরিবেশের ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়ছেন অনেকে।

এদিকে এমন বর্ণিল পরিবেশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করে মুগ্ধ করেছেন লন্ডনের দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ আশিক। টুইট বার্তায় সেন্ট্রাল লন্ডনে তিলাওয়াতের ভিডিও শেয়ার করেন সেখানকার খ্যাতিমান এই আলেম।

নতুন সাজে মুগ্ধতার কথা জানিয়ে টুইট বার্তায় জমজম ইবরাহিম লিখেছেন, ‘অনুগ্রহ করে এ ধরনের সাজসজ্জা আমি আরো চাই। আমাদের দেশের প্রাণকেন্দ্রের এমন আলোকসজ্জা সব সময় সবার সামনে তুলে ধরব।’ এদিকে অধ্যাপক ওয়াসিম হানিফ লিখেছেন, ‘ব্রিটেনের বৈচিত্রময়তা উদযাপনে কতই না সুন্দর উদ্যোগ।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও আলজাজিরা

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ