বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

তামিলনাড়ুতে বাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরমে বাজি তৈরির কারখানায় আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে ৭ জনের মৃত্যু এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বাজি তৈরি করার পর বুধবার সকালে তা রোদে শুকোতে দিয়েছিলেন কারখানার কর্মীরা। সেই বাজিতেই আগুন লেগে যায়। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। কারখানার ভেতরে থাকা বাজিতে আগুন ধরে যেতেই ভয়ানক বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরো দুজন।

স্থানীয়দের দাবি, কারখানায় মোট ২৫ জন কর্মী ছিলেন। জোরালো বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তিনি হঠাৎ বিস্ফোরণের আওয়াজ পান। ছুটে এসে দেখেন বাজি কারখানা ধোঁয়ায় ভরে গেছে। এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছেন কর্মীরা। স্থানীয়রা সবাই মিলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুল্যান্সকে। স্থানয়ীরাই আহতদের উদ্ধার করে অটোরিকশা এবং গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এবং ফারায় সার্ভিস এসে বাকিদের উদ্ধার করে।

কারখানাটির বৈধ লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ