বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

ফেসবুকের মাধ্যমে যেভাবে জানা যাবে ইন্টারনেট স্পিড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপনার ফোনের ফেসবুকের মাধ্যমেই আপনি চাইলেই দেখে নিতে পারেন ঠিক কী পরিমাণ ইন্টারনেটের গতি পাচ্ছেন। অনেকের কাছেই অজানা, ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড।

এখন প্রশ্ন- ফেসবুক থেকে কীভাবে দেখবেন ইন্টারনেট স্পিড?

এ জন্য সর্বপ্রথম নিশ্চিত করতে হবে, ফেসবুক অ্যাপটি যেন লেটেস্ট ভার্সনে ইন্সটল করা থাকে। না থাকলে সেটি অবশ্যই করুন। পাশাপাশি ফেসবুকে লগ ইন থাকতে হবে অ্যাকাউন্ট। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিচার কেবল ফেসবুকের অ্যান্ড্রয়েড ভার্সনেই ব্যবহার করা যাবে।

ফেসবুকে লগ ইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেখা যাবে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

- এরই মধ্যে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

- এবার ‘ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স’ অপশনে ক্লিক দিন।

- এই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘রান এ স্পিড টেস্ট’ নামে একটি অপশন আসবে।

উক্ত অপশনের নিচে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।

- ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।

- আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তা স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।

- এই ইন্টারনেট স্পিডে কী কী কাজ ভালো করা যাবে- যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি- সেসবও লেখা থাকবে স্ক্রিনে।

দরকারি সময়ে এ ভাবে ঝটপট ফেসবুক ওপেন করেই স্মার্টফোনের ইন্টারনেট স্পিড সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ