শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ানের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না এই অভিনেতাকে। লুকিয়ে বিয়ে করার কারণে সম্প্রতি খবরের শিরোনাম হন তিনি।

জানা গেছে, ২০১৯ সালে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি। এ প্রসঙ্গে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিস্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।

এ সময় বিয়ে-সন্তানের কথাও স্বীকার করেন ভিভিয়ান। এক বছর আগে মিশরীয় এক নারীকে বিয়ে করেন। মিশরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত। আমার ৪ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ে ও সন্তানের খবর আমি জানাতাম। কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিল।

চলতি রমজানের শুরুতে অভিনেতার সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভিভিয়ান। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত গোনাহ মাফ করুন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ