বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

স্যার শব্দের প্রয়োগ ও অপপ্রয়োগ বিশ্লেষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বি, এম, জাহিদুল ইসলাম ।।

স্যার শব্দের প্রয়োগ শুরু হয় মূলত ব্রিটিশদের মাধ্যমে। সাম্রাজ্যবাদ বিস্তার এর সাথে সাথে এই শব্দের প্রচলনও শুরু হয় বেশি বেশি এবং মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়। স্যার এর অর্থ, ইতিহাস এবং মূল উদ্দেশ্য লুকায়িত আছে এই শব্দের মধ্যেই । SIR = SLAVE I REMAIN. যার বাংলা অর্থ দাঁড়ায় এমন "আমি আপনার গোলাম বা দাস"। প্রথমদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা প্রজাদেরকে স্যার সম্বোধন করতে বাধ্য করতেন। তাদের প্রভাব ক্ষমতা এবং শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য। তারপর থেকেই সম্মানিত ব্যক্তিদেরকে স্যার বলে সম্বোধন করা একটি Old Tradition বা Convention যা ই বলেন এখন পর্যন্ত চলে আসছে। সাধারণত আমরা এই শব্দের উৎপত্তি, ব্যবহার এবং ইতিহাস সম্পর্কে না জানার কারণে এবং সম্মানিত ব্যক্তিদেরকে সম্বোধন করার ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ হিসেবে ব্যবহার দেখে সেটি ব্যবহার করি। যা আসলেই অন্যকে সম্মান জানাতে গিয়ে নিজেকে অপমান, অপদস্থ ও লজ্জায় পর্যবসিত করার নামান্তর।

অথচ এই ইংরেজীতেই সম্মান সূচক আরো Suitable এবং সম্মানজনক কিছু শব্দ আছে। যেমন পুরুষের ক্ষেত্রে Mister (জনাব) এবং নারী দের ক্ষেত্রে Miss/ Mistress/MS ( জনাবা )। ইউরোপ বা আমেরিকাতে অধিকাংশ সাধারণ নাগরিকও প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে Mister President বা Mister Prime Minister সম্মোধন করে থাকে।

আমাদের ইসলাম ধর্মে আত্ম-মর্যাদা ওয়াজিব করা হয়েছে তাই আসুন উপনিবেশিক শক্তির চাপানো শব্দ ব্যবহার থেকে বিরত থাকি। যোগ্য মানুষকে যোগ্য শব্দে সম্মানিত করি নিজেদের আত্মমর্যাদা অক্ষুন্ন রেখে। যদি কেউ কাউকে তার আত্মমর্যাদা বিসর্জন দিতে বা নিজের ইচ্ছা ব্যাতিত যে কোন কারণে SIR বলতে বাধ্য করেন তাহলে কবিরা গুনাহ হবে এবং মানুষের হক নষ্টের কারণে সেই ব্যাক্তি যদি ক্ষমা না করেন তাহলে সে কখনো ই জান্নাতে যেতে পারবে না।

কারণ হক্কুল ইবাদ আল্লাহ মাফ করেন না যতক্ষণ বান্দা না তার হক বুঝে পায়। তবে না জেনে নিছক নিজের ইচ্ছায় সম্মানার্থে যদি কেউ কাউকে SIR বলেন সেটা দোষের নয় তবুও যেহেতু বিকল্প ভালো শব্দ আছে সেটাই ব্যাবহার কাম্য ।

লেখক: প্রোগ্র্যামার (ওয়েব এপ্লিকেশন) ও অনলাইন এক্টিভিস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ