আওয়ার ইসলাম ডেস্ক: আজ রোজার নবম দিনে এসে কাঁচাবাজারসহ বিভিন্ন পণ্যের মূল্য কমায় স্বস্তিতে আছেন ক্রেতারা। ডিম, ব্রয়লার মুরগি, পাম অয়েল, মাঝারি মানের চাল, প্যাকেট আটাসহ বিভিন্ন পণ্যের মূল্য কমেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকার বাজারগুলোতে ডিম, ব্রয়লার মুরগি, পাম অয়েলের দাম কমেছে। চিনি ও তেলের দাম সামান্য কম। একই সঙ্গে কমেছে মাঝারি মানের চাল, প্যাকেট আটা, খোলা ময়দা, মসুর ডালের দাম। তবে বেড়েছে আলু, শুকনো মরিচ, আদার দাম।
সপ্তাহজুড়ে রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা ও মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের মূল্য সংগ্রহের পর এসব তথ্য জানিয়েছে টিসিবি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে টিসিবির তৈরি করা প্রতিবেদনে জানানো হয়েছে, মাঝারি মানের চালের দাম কমেছে গত ২৭ মার্চ থেকে। ১ দশমিক ৮৯ শতাংশ কমে পাইজাম, লতা চালের কেজি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৬ টাকা, যা আগে ছিল ৫০ থেকে ৫৬ টাকা।
প্যাকেট আটার দাম ৩ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে গত ৩১ মার্চ থেকে। এতে এক কেজি প্যাকেট আটা বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা, যা আগে ছিল ৬৫ থেকে ৬৮ টাকা। খোলা ময়দার দাম কমেছে। ৪ শতাংশ কমে এক কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা, যা আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা।
১ এপ্রিল কমলো খোলা পাম অয়েলের দাম। ১ দশমিক ৯২ শতাংশ কমে পাম অয়েলের লিটার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা, যা আগে ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা।
শনিবার ছোট দানার মসুর ডলারের দাম কমলো। ১ দশমিক ৮৫ শতাংশ কমে ছোট দানার মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা, যা আগে ছিল ১৩০ থেকে ১৪০ টাকা।
২৯ মার্চ থেকে রসুনের দাম কমেছে ৪ দশমিক ৫৫ শতাংশ। এতে এক কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা, যা আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। আমদানি করা রসুনের দামও কমেছে। ৩ দশমিক ৪৫ শতাংশ কমে আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা, যা আগে ছিল ১৩০ থেকে ১৬০ টাকা।
গত ২৯ মার্চ থেকে আমদানি করা হলুদের দাম কমেছে। ৪ দশমিক ৬৫ শতাংশ কমে এক কেজি আমদানি করা হলুদ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা, যা আগে ছিল ২০০ থেকে ২৩০ টাকা। গত ২৭ মার্চ দারুচিনির দাম ৩ দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে। এতে এক কেজি দারুচিনি ৪২০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৪৫০ থেকে ৫২০ টাকা।
ধনের দাম