বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত এ দাম রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

এলপিজি সিলিন্ডারের পাশাপাশি কমেছে অটোগ্যাসের দামও।

রোববার (২ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব এলপিজি সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

অন্যদিকে, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৬ টাকা ২২ পয়সা থেকে কমিয়ে ৫৪ টাকা ৯০ পয়সা করা হয়েছে। ফেব্রুয়ারিতে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬৯ টাকা ৭১ পয়সা, জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা, ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ