শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

পাকিস্তানে রাজনৈতিক সঙ্কট সমাধানে মুফতি তাকি ওসমানির পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েক বছর ধরে পাকিস্তানে চলছে চরম রাজনৈতিক সঙ্কট। এই পরিস্থিতিতে দেশের শান্তি কোন পথে, সে পথই বাতলে দিলেন দেশটির বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি ওসমানি।

রোববার এক টুইটবার্তায় এ প্রসঙ্গে পাকিস্তানের রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে উদ্দেশ করে তিনি বলেন, যদি কোনো ঘরের লোকেরা পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় এবং এ পরিস্থিতিতে ঘরে আগুন লাগে, তাহলে এ সময় কি এটার পেছনে তর্ক করে সময় নষ্ট করতে হবে যে- আগুনটা কে লাগালো নাকি সবাই মিলে তা নেভানো দরকার?

এরপরই মুফতি তাকি ওসমানি দেশের পরিস্থিতি তুলে ধরে বলেন, বর্তমান দেশের চলমান সঙ্কটেরও একমাত্র সমাধান এটাই যে- সব দল ও প্রতিষ্ঠান বৈরিতা ভুলে মিলেমিশে দেশকে বাঁচানো।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে মুফতি তাকি ওসমানি আরো বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, সব মুসলমান পরস্পর ভাই ভাই। এজন্য অপর ভাইদের মধ্যে সমাধান করে দাও এবং আল্লাহকে ভয় কর যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়।

তিনি বলেন, সাধারণ জনগণ ও প্রভাবশালীদের উচিৎ পবিত্র কুরআনের এই নির্দেশ পালন করে নেতাদের একত্রিত করার জন্য আপ্রাণ চেষ্টা করা।

বর্ষীয়ান এ আলেম আরো লেখেন, সেনাবাহিনী ও বিচার বিভাগের অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় কিন্তু এ ধরনের গুরুতর পরিস্থিতিতে দেশ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে দলগুলোকে একত্রিত করে নিরপেক্ষভাবে সমস্যার সমাধান করা তাদের কর্তব্য। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ