মুফতি মুহাম্মদ তাকি উসমানি।।
অনুবাদ: এনাম হাসান জুনাইদ
রহমানের বান্দা তারা, যারা ভূমিতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞলোক যখন তাদেরকে লক্ষ্য করে (অজ্ঞতাসুলভ) কথা বলে, তখন তারা শান্তিপূর্ণ কথা বলে। আল ফুরকান, আয়াত- ৬৩
এখানে ইবাদুর রহমান তথা রহমানের বান্দা বলার দ্বারা এদিকে ইঙ্গিত করা হয়েছে যে, সকল মুসলমানের জীবনের মাকসাদ হওয়া উচিত রহমানের বান্দা হয়ে যাওয়া। মানুষ আল্লাহর বান্দা হয়ে যাবে, এটা ছাড়া তার আর কোনো কিছু চাওয়া-পাওয়ার থাকবে না- একজন মানুষের জীবনের লক্ষ এমন হওয়া উচিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যাপারে কোরআনে কত গুণ বর্ণনা করা হয়েছে- শাহিদ (সাক্ষী), বাশীর (সুসংবাদ দানকারী), নাযীর (সতর্ককারী), সিরাজ (আলোকিত প্রদীপ) ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাকে সমগ্র জগতের জন্য রহমত আখ্যায়িত করা হয়েছে। এমন আরও অনেক গুণ বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন তখন বান্দা শব্দ ব্যবহার করেছেন।
ইরশাদ হয়েছে, সেই সত্ত্বা কত পবিত্র যিনি তাঁর বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। (সূরা বানী ইসরাইল, আয়াত ১) বোঝা গেল, মুমিনের জীবনের সবচেয়ে বড় মেরাজ আল্লাহর বান্দা হওয়া।
বান্দা হওয়ার কি অর্থ
বান্দা হওয়ার কি অর্থ? বান্দা হওয়ার অর্থ হচ্ছে, নিজের ইচ্ছাকে মালিকের ইচ্ছার অনুগামী করে দেয়া। আমার মালিক যা চান আমি তাই করি। আমার মালিক যদি চান, আমি এখন নামাজ পড়বো তাহলে আমি এখন নামাজ পড়বো। তিনি যদি চান আমি এখন পরিবার পরিজনের সাথে মোলাকাত করব তাহলে আমি তাদের সাথে মোলাকাত করব।
একটা হল কর্মচারী, যা বিশেষ কোনো কাজের জন্য বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য হয়ে থাকে। যেমন বিশেষ কোনো কাজের জন্য একজন কর্মচারী রাখা হল। তাকে বলে দেয়া হল, এতটা থেকে এতটা পর্যন্ত এটি তোমার কাজ। তোমার আর কোন কাজ নেই। যেমন চৌকিদারি করা, পাহারাদারি করা। কাউকে এই কাজের জন্য রেখে দেয়া হল। তো ওই সময়ে তার আর কোনো কাজ থাকবে না।
অথবা এমনও হতে পারে যে কাউকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নিযুক্ত করা হল। তার আর কোন কাজ নেই। তার কাজ নির্দিষ্ট একটা সময় তোমার কাছে বসে থাকা। তাকে বলে দিলে, তুমি ১২ ঘন্টা আমার কাছে বসে থাকবে। আমি যে কাজ à¦