বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

ঈদের ছুটি ১ দিন বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের ছুটি নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সুখবর হলো, ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।’

আগামী ২১ থেকে ২৩ এপ্রিল ছিল ঈদের ছুটি। এর আগে ১৯ এপ্রিল পবিত্র শবে কদরের ছুটি। মাঝে ফাঁকা ছিল ২০ এপ্রিল বৃহস্পতিবার। নির্বাহী আদেশে ওই দিন ছুটি হওয়ায় এখন ১৯ থেকে ২৩ এপ্রিল টানা পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। রোজা ৩০টি হলে ছুটি হবে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ছয় দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ