শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

তুরস্ক ভ্রমণে এসে ইসলামগ্রহণ করলেন অস্ট্রেলিয়ান যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ভ্রমণ করতে এসে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছেন এক অস্ট্রেলীয় যুবক।

ম্যানুয়েল টিটন নামে ওই যুবক ইসলাম ধর্মগ্রহণের পর তার নাম পরিবর্তন করে রেখেছেন ইউসুফ এভরেন। খবর আনাদোলুর।

জানা গেছে, ‘অস্ট্রেলীয় ওই যুবক সম্প্রতি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এডির্নের ইবরিকতেপে গ্রামে তার বন্ধু একরান দুজের বাড়িতে বেড়াতে যান।’

‘সেখানে তিনি ইসলাম ধর্মের সৌন্দর্য মুগ্ধ হয়ে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছার কথা জানান বন্ধুর কাছে। পরে স্থানীয় মুফতির কাছে তাকে নিয়ে যান তার তুর্কি বন্ধু।’

স্থানীয় জেলার মুফতি আহমেত বায়রাকতার অস্ট্রেলীয় যুবককে অভিনন্দন জানান এবং তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন এবং এ সংক্রান্ত একটি সার্টিফিকেট দেন।

ম্যানুয়েল টিটন (বর্তমানে ইউসুফ) বলেন, ‘আমি স্বতস্ফূর্তভাবে ইসলাম ধর্মগ্রহণ করেছি। এতে আমি অনেক খুশি এবং মানসিক প্রশান্তি পাচ্ছি।’

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ