শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোজাবস্থায় কুলি করার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী: রোজায় গরমের কষ্ট দূর করার জন্য কেউ যদি শুধু কুলি করে। তাহলে শরীয়ত কী বলে? ইসলামের দৃষ্টিতে এটি কী পছন্দনীয় কাজ নাকি অপছন্দনীয়?

দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগে জানতে চেয়েছেন এক ব্যক্তি। দারুল উলুমের ওয়েবসাইটে প্রকাশিত উত্তরে বলা হয়, রোজাবস্থায় কোনো কারণ ছাড়া কুলি করা থেকে বিরত থাকা উচিত। এ কাজটি মাকরুহ।  শরীয়ত এমনটা করতে নিষেধ করেছে। এর দ্বারা রোজা হালকা হয়ে যায়।

দলীল হিসেবে সেখানে বাদায়েউস সানায়া, মুহীতুল বুরহানী ও মাজমাউল বাহরাইন কিতাবসমূহের হাওয়ালা দেয়া হয়েছে। এ সকল কিতাবে বলা হয়েছে, রোজাবস্থায় ওজু ছাড়া শুধু কুলি করা মাকরুহ।

ইমাম আবু হানিফা রহ. বলেন, রোজাবস্থায় ওজু ব্যতীত কুলি করা বা নাকে পানি দেয়া মাকরুহ। তবে চেহারায় পানি দিতে পারবে। আর আবু ইউসুফ রহ. বলেন, ওজু ছাড়া শুধু কুলি করা মাকরুহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ