বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

কবে নাগাদ প্রকাশিত হচ্ছে বেফাকের রেজাল্ট?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সাধারণত রমজানের শেষ দশকেই প্রকাশিত হয় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। তাই শেষ দশক শুরু হতেই বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ। বেফাকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানতে শিক্ষার্থীদের অপেক্ষা একটু বেশিই।

রেজাল্টের বিষয়ে সরাসরি বেফাকের সঙ্গে যোগাযোগ করলে পরীক্ষা নিয়ন্ত্রকের সূত্রে বোর্ডের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান আওয়ার ইসলামকে বলেছেন, ‘আগামী শনিবার (২৩ রমজান) মোতাবেক ১৫ এপ্রিল রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ে ফল প্রকাশ করতে বোর্ড সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বোর্ডটি প্রায় ১৫০ জনেরও বেশি দক্ষ কর্মঠ টিমকে শুধু ফলাফলের জন্য বাড়তি নিযুক্ত করেছে। তাই আশা করা যায় ২৩ রমজান দুপুর নাগাদ ফল প্রকাশ করা সম্ভব হবে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ কওমি মাদরাসাগুলোর মোট ৬ টি শিক্ষা বোর্ড রয়েছে। বোর্ডগুলো হল, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনী এদারায়ে তালীম, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড।

তারিখের একটু এদিক সেদিক করে সবগুলো বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শাবান মাসেই। সবগুলো বোর্ডই রমজানের শেষ দশকে তাদের রেজাল্ট প্রকাশ করে থাকে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয় ২২ ফেব্রুয়ারি। এতে অংশ নেয় মাদরাসার বালিক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা।  এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদ্রাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ