মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

নির্বাচনি সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনি সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। দ্বাদশ সংসদ নির্বাচনের অন্তত ৮ মাস আগেই জাতীয় ও স্থানীয় নির্বাচনের জন্য এই ‘সাংবাদিক নীতিমালা’ চূড়ান্ত করা হলো।

বুধবার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হকের সই করা এ নীতিমালা জারি করা হয়।

ইসির সাংবাদিক নীতিমালা অনুযায়ী, নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ডধারীরাই ভোটকেন্দ্রে গিয়ে আইন-বিধি মেনে নির্বাচনি সংবাদ সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে তাদের অন্তত এক ডজন নির্দেশনা অনুসরণ করতে হবে।

ভোটের দিন নির্বাচনি এলাকায় যানবাহনের ওপর বিধিনেষধ আরোপ করা হয়। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের যাতায়াতে ইসির গাড়ির স্টিকার-যুক্ত যানবাহন ব্যবহারের অনুমোদন থাকলেও মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেবে না নির্বাচন কমিশন।

ভোটকক্ষ হতে ফেসবুকসহ কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সংবাদ প্রচার করা যাবে না।

এতে বলা হয়, জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে।

এই নির্দেশনা কোনও সাংবাদিক পালন না করলে কমিশন ইসি-সংশ্লিষ্ট তার সাংবাদিক পাস বাতিল করতে পারবে।

এছাড়া সংশ্লিষ্ট সাংবাদিক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনি আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

গণমাধ্যম ও সাংবাদিক বিষয়টি স্পষ্ট করে নীতিমালায় অনুমোদন প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া, অনুমোদন ও কার্ড প্রদান, সাপোর্ট স্টাফ, গাড়ির স্টিকার, সাংবাদিক কার্ড, ভোটগ্রহণ কর্মকর্তাদের অবহিতকরণ, এবং সাংবাদিকদের পালনীয় নির্দেশনাবলি তুলে ধরা হয়েছে।

ইসির জনসংযোগ শাখা থেকে কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তা সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়াসহ এসব বিষয় দেখভাল করে থাকে।

গণমাধ্যম ও সাংবাদিক

নীতিমালায় সাংবাদিক বলতে ডিক্লারেশন-প্রাপ্ত এবং নিয়মিত প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক প্রভৃতি; অনুমোদিত টেলিভিশন চ্যানেল— যা বাংলাদেশ হতে প্রচারিত হয়; অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল; অনুমোদিত ইন্টারনেটভিত্তিক টেলিভিশন; ফ্রি-ল্যান্স সাংবাদিক (তথ্য অধিদফতরের