শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দাবি ফায়ার সার্ভিসের। তবে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে।

নিউ মার্কেটের তৃতীয় তলা থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়েছে।

সকাল ১০টার দিকে আগুনের সার্বিক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার মাইন উদ্দিন।

তিনি বলেন, নয়টা দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন বাড়েনি। তবে পুরোপুরি নির্বাপণ হতে সময় লাগবে। ধারণা করা হচ্ছে তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৩০ ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়। এরপর ইউনিট আরও বাড়ানো হয়। এখন পর্যন্ত ৩০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ৮ প্লাটুন বিজিবি।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ