বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেফাকে মেধার স্বাক্ষর রেখেছে ঢাকার ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছে ঢাকার রামপুরায় অবস্থিত ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা।

মেয়েদের দ্বীনি শিক্ষার জন্য গড়ে ওঠা এ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মুহতামীম মুফতী মাহমুদ জাকির জানান, বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় বিভিন্ন জামাতে মোট ৩৩ জন ছাত্রী মেধাস্থান (বোর্ডস্ট্যান্ড) লাভ করেছে।

তিনি জানান, ইবতিদাইয়্যাহ মেধাস্থান লাভ করেছে জামাতে ৭ জন, নাহবেমীর জামাতে মেধাস্থান লাভ করেছে ১৮ জন, শরহে বেকায়া জামাতে মেধাস্থান লাভ করেছে ২ জন এবং মিশকাত জামাতে মেধাস্থান লাভ করেছে ৬ জন।

এদিকে মুফতী মাহমুদ জাকির বেফাক পরীক্ষায় ঈর্ষণীয় এ ফলাফল অর্জন করায় মাদরাসার শিক্ষক-শিক্ষিকাগণ ও পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের মোবারকবাদ জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ