শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বৈশাখী মেলা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমি'র যৌথ উদ্যোগে বৈশাখী মেলা-১৪৩০ শুরু হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং মেলা চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় শুরু থেকেই উদ্যোগ গ্রহণ করেছে। পরিকল্পিত সবুজ শিল্পায়নের মাধ্যমে গ্রামকে শহরে উন্নয়নের লক্ষ্যে সরকার কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতকে মূল চালিকা শক্তি হিসেবে গ্রহণ করেছে। এ লক্ষ্যে, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিএমএসএমই শিল্প খাতের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বিসিক উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে শিল্পসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিক আগামী দিনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এবারের বৈশাখী মেলায় মোট ৮৮ টি স্টল রয়েছে। এরমধ্যে চামড়াজাত ও পাটজাত পণ্য-১৩টি, ফ্যাশন/বুটিকস পণ্য-৪৮টি, খাদ্যজাত পণ্য-১০টি, বাঁশ, বেত ও হস্তশিল্প-৪টি, বিসিক মধু-২টি, কারুশিল্প ১০টি।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ