বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

মাহে রমজানের শেষ জুমায় আল-আকসায় আড়াই লাখ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলমানদের প্রথম কেবলাখ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় রমজানের শেষ জুমায় আড়াই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় মসজিদে যাওয়ার পথে তিন হাজারের বেশি ইসরাইলি দখলদার বাহিনী ও পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের দেখা যায়।

পবিত্র মসজিদুল আকসায় প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে ইসরাইলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে পশ্চিম তীর থেকে জুমার নামাজে সব বয়সী নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ১২ বছরের কম বয়সী ছেলেরা অংশ নিতে পারবে। তারা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অনেকে জেরুজালেম পরিদর্শন ও মসজিদুল আকসায় নামাজ আদায়ের সুযোগ পায়। অনেক দূরত্বের পথ না হলেও এই সুযোগে অনেকেই প্রথম বারের মতো পবিত্র মসজিদুল আকসায় নামাজ পড়ার সুযোগ পায়।

রামাল্লার ৫১ বছর বয়সী আহমেদ খাসিব বলেন, ‘রমজানের চতুর্থ জুমায় আমি পবিত্র আকসায় নামাজ পড়তে সক্ষম হয়েছি। আল-আকসা মসজিদে রমজান মাসের জুমা ছাড়া অন্য সময়ে অংশ নেয়ার ‍অনুমতি নেই। তাই আমি পুরো বছর এই দিনটির প্রতীক্ষায় থাকি। অথচ আল-আকসা শুধু মুসলিমদের জন্য।’

জুমার খুতবায় আল-আকসা মসজিদের ইমাম শায়খ ইকরামা সাবরি বলেন, আপনারা যারা ফিলিস্তিনের বিভিন্ন প্রান্ত থেকে আজ পবিত্র আল-আকসায় এসেছেন, আপনারা যারা অন্যায় সামরিক চেক পয়েন্টগুলো অতিক্রম করে এসেছেন, আপনারা যারা মাগরিব ও তারাবির নামাজ পড়তে পবিত্র এই মসজিদে এসেছেন, আপনাদের এই যাত্রা বিশ্বের ২০০ কোটি মুসলিমদের জন্য বন্দী আল-আকসার কথা স্মরণ করিয়ে দেয়। সূত্র : আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ