শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় এবারো জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় বরাবরের মতই এবারও (১৪৪৪ হিজরী শিক্ষাবর্ষে) জামিআ রাব্বানিয়া আরাবিয়া নারায়ণগঞ্জ- সাফল্য ধরে রেখেছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষে জামিআ রাব্বানিয়া আরাবিয়া ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। এবছর কিতাব বিভাগের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা মোট ১৮০ জন। তন্মধ্যে ফযিলত মারহালায় ৭নং, সানাবিয়ায় ২, ৪, ৬, মুতাওয়াসসিতায় ৫, ৮, ইবতিদাইয়ায় ৫ ও ৭নং-সহ সর্বমোট ১১০ (শতকরা ৬১.১১) জন মেধাতালিকায় স্থান পেয়েছে।

ফযীলতে পরীক্ষার্থী ৪৪ জন। মেধাতালিকায় ১৪ জন। সানাবিয়া উলইয়া'য় পরীক্ষার্থী ২৮ জন। মেধাতালিকায় ১৭ জন। মুতাওয়াসসিতা'য় পরীক্ষার্থী ৪৩ জন। মেধাতালিকায় ৩৪ জন। ইবতিদাইয়্যা'য় পরীক্ষার্থী ৬৫ জন। মেধাতালিকায় ৪৫ জন।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ