বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬ হাজারের বেশি দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার)এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চলতি সপ্তাহে সারাদেশে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে ঈদের উপহার সামগ্রী ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, ফিরোজপুর, বাগেরহাট; ১০ পদাতিক ডিভিশনের রামু বাজার, পাঞ্জেখানা বাজার, থোইংগ্যাকাটা বাজার, পানেরছড়া বাজার, চকরিয়া, ফাঁসিয়াখালী, আলীকদম; ১১ পদাতিক ডিভিশনের শাহাজাহানপুর, মাগুড়গাড়িতে অবস্থিত জামুন্না পল্লী বন্ধু স্কুল মাঠ সংলগ্ন এলাকা, নাগেরভিটা এলাকা; ১৭ পদাতিক ডিভিশনের সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, গোলাপগঞ্জ, বিশ্বনাথ; মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ী; সুনামগঞ্জ জেলার ছাতক, কোম্পানীগঞ্জ; হবিগঞ্জ জেলার মাধবপুর, লাখাই উপজেলা;

১৯ পদাতিক ডিভিশনের শেরপুর, নেত্রকোনা; ৫৫ পদাতিক ডিভিশনের খুলনা, টুঙ্গিপাড়া, নড়াইল, যশোর; ৬৬ পদাতিক ডিভিশনের পার্বতীপুর, লালমনিরহাট, কাওনিয়া, কুড়িগ্রাম, দেবিগঞ্জ, রাণীসংকাইল; ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ঝিলংজা, লেম্বছড়ি, থিংকুপাড়া, থানচি, পোয়ামহুরী আর্মি ক্যাম্প, ডবলমুরিং, বন্দর এলাকা দামপাড়া, সাইচাল আর্মি ক্যাম্প এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কেরানীগঞ্জ, ঢাকা কটন মিল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা, বাসাবো সবুজবাগ;

পাবর্ত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক রামগড়, মানিকছড়ি, গুইমারা উপজেলায় ৬ হাজার ১৩০টি পরিবারকে পোলাও চাল, চিনিগুড়া চাল, ডাল, আটা, চিনি, তৈল, সেমাই, নুডলুস, চা পাতা, দুধ, লবণ, আলু, পিঁয়াজ ও মুরগিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বে আরো ১১ হাজার ৮৫০টি অসহায় ও দুস্থ পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হবে বলে জানা গেছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ