মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ভোলায় হিফজুল কুরআন প্রতিযোগিতার ‘গ্রান্ড ফাইনাল’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

‘কুরআন পড়ুন, কুরআন বুঝুন’ স্লোগান নিয়ে ভোলায় দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার ‘গ্রান্ড ফাইনাল’ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ শামীম এবং প্রথম রানার্স আপ ইব্রাহিম হোসেন ও দ্বিতীয় রানার্স আপ গোলাম আকবর হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ রমজান) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন মাদরাসা মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। এটি ভোলা জেলার সবচেয়ে বড় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে দালালপুর উন্নয়ন ফউন্ডেশনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম।

ভোলার সাতটি উপজেলায় অডিশন থেকে বাছাই করা ১৭ জন হাফেজ গ্রান্ড ফাইনালে অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বোরহাউদ্দিন উপজেলার হাফেজ মো: শামীম পেয়েছেন নগদ ৫০ হাজার টাকা, প্রথম রানার্স আপ লালমোহনের ইব্রাহিম হোসেন পেয়েছেন নগদ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপ বোরহাউদ্দিন উপজেলার গোলাম আকবর পেয়েছেন নগদ ২০ হাজার টাকা। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পেয়েছেন নগদ টাকা, ক্রেস্ট ও নতুন পোশাক।

অনুষ্ঠান পরিচালনা করেন হিফজুল কুরআন প্রতিযোগিতার সমন্বয়ক অধ্যাপক মাওলানা মাকসুদ উল্লাহ। গ্রান্ড ফাইনালে বিচারক ছিলেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ এ এইচ এম অলিউল্যাহ, হাকিমউদ্দিন ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: সামছুল হক ও মাওলানা মো: মোখলেছুর রহমান, বরিশাল হাকীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ মো: মাইনুদ্দীন, ভোলা ব্রাইট ন্যাশন হেফজুল কুরআন অ্যাকাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, ভোলা পাওয়ার প্লান্ট সরকারি জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান, টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দি