শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বাংলাদেশিদের উদ্যোগে পর্তুগালে ইউরোপের বৃহৎ ঈদ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি পর্তুগাল তথা ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত।

স্থানীয় সময় শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় ঈদুল ফিতরের এ জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশিদের উদ্যোগে লিসবনের প্রধান এই জামাতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্থান সংকুলান না হওয়ার কারণে অনেকেই নামাজে অংশগ্রহণ করতে পারেননি। ধারণা করা হচ্ছে- ৫ হাজার ধারণক্ষমতার এই ঈদগাহটিতে সাত থেকে আট হাজার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।

বন্দর নগরী পর্তো শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রধান ঈদ জামাত ত্রিনিদাদ মেট্রো স্টেশনে সকাল ৯ টায় এবং হামজা র. মসজিদে সকাল ১১ টায় , তাছাড়া ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু , আলগারভ, ফারু সহকারে আরও বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

একমাস নিরবচ্ছিন্ন সিয়াম সাধনার পর খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ